অনুষ্ঠানে যাওয়ার কথা বলে প্রতিবেশীদের স্বর্ণালংকার জমিয়ে হঠাৎ উধাও শিউলি!

অনুষ্ঠানে যাওয়ার কথা বলে প্রতিবেশীদের স্বর্ণালংকার জমিয়ে হঠাৎ উধাও শিউলি!
বিশেষ প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চরম বিশ্বাসভঙ্গের সুযোগ নিয়ে নগদ টাকা, কিস্তির জমাকৃত অর্থ এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শিউলি আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ন্যায়বিচারের আশায় নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রের বরাতে জানা যায়, অভিযুক্ত শিউলি আক্তার দীর্ঘদিন ধরে পরিবারটির সরলতা ও চরম বিশ্বাসের সুযোগ নিয়ে আসছিলেন। গত ৩০ জুলাই তিনি পরিবারের অজান্তে নগদ ৫০০,০০০ (পাঁচ লাখ) টাকা, কিস্তির জন্য গচ্ছিত ৫০,০০,০০০ (পঞ্চাশ লাখ) টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে রাতারাতি চম্পট দেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত নারীর ব্যবহৃত সকল মোবাইল নম্বর বন্ধ রয়েছে এবং তিনি সম্পূর্ণ আত্মগোপনে চলে গেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, তার অবস্থান যশোর জেলায় ছিল বলে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয়
নাম: শিউলি আক্তার
স্থায়ী ঠিকানা: গ্রাম: জল্লী (মধ্যপাড়া), ইউনিয়ন: শ্যামগ্রাম, থানা: নবীনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
দ্বিতীয় স্বামী: জাকির (এলাকায় ‘জর্জ মিয়া’ নামে পরিচিত)।
সর্বশেষ অবস্থান: যশোর জেলা।
হঠাৎ করে সম্বল হারিয়ে ভুক্তভোগী পুরো পরিবারটি এখন দিশেহারা ও মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। প্রতারক চক্রের হাত থেকে অন্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পরিবারটির পক্ষ থেকে বলা হয়েছে, “এই প্রতারক যেন আর কারও সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাই সতর্ক থাকুন।”
অভিযুক্ত ব্যক্তি বা তার অবস্থান সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর: ০১৬২৩২৯১৯৬১, ০১৬১৩০০৪২৫০
(কোনো তথ্য পেয়ে থাকলে উক্ত নম্বরগুলোতে বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।)



