বাঞ্ছারামপুর
বাবার মৃত্যুর পর অপারেশনের অপেক্ষায় শিশু আয়ান

বাঞ্ছারামপুর উপজেলার এক অসহায় পরিবারের শিশু আয়ান গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার দ্রুত একটি অপারেশন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এরই মধ্যে শিশুটির বাবা রানা আহমেদ মৃত্যুবরণ করায় পরিবারটি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে শিশুটির চিকিৎসার ব্যয় বহনের অনিশ্চয়তা—সব মিলিয়ে তারা মানবিক সহায়তার প্রত্যাশায় রয়েছেন।
সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সামান্য সহায়তাও তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৩৫০-৩২৩১৫৭



