ব্রাহ্মণবাড়িয়া

সাদাপাথরে ঘুরতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কলেজছাত্রের মৃত্যু

 

 

ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

নিহতের বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর অন্যরা মাইনুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নদীর পাশ থেকে মাইনুলের মরদেহ উদ্ধার করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button