প্রতি সপ্তাহে অসহায়দের একবেলা আহারের উদ্যোগ আগামী মাসেই শুরু, একজোট রূপসদীবাসী

বাঞ্ছারামপুরের রূপসদীতে এবার ভিন্নধর্মী এক আয়োজনের সিন্ধান্ত নিয়েছে প্রবাসী ও যুবসমাজ। নিজেদের অর্থায়নে প্রতি সপ্তাহে অন্তত একদিন অসহায় মানুষের প্লেটে ভালো খাবার তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজেদের ফান্ডও গড়ে তুলেছেন তারা।
সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের ১৬ তারিখ বুধবার থেকে রূপসদী উত্তরবাজারে শুরু হবে এই যাত্রা। এ লক্ষ্যে কাজ করছে প্রবাসী ও যুবসমাজ। সবার অংশগ্রহণে দল-মত নির্বিশেষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সারা বছর তাদের এই উদ্যোগ চালু রাখার ঘোষণা দেন আয়োজকরা। অসহায় মানুষের প্লেটে একবেলা ভালো খাবার দেয়ার তৃপ্তি পেতে চান তারা।
বিষয়টি নিয়ে স্পেন প্রবাসী কামরুল হাসান জানান, আমরা কতো টাকাই তো কতো দিকে ব্যয় করি। এবার ভাবলাম ভিন্ন কিছু করি। খাবার খাওয়ানোর মতো তৃপ্তি আর কিছুতেই নেই। অসহায় মানুষ আমাদের সবার সহযোগিতায় একবেলা ভালো কিছু খাবে এটা সবচাইতে বড় পাওয়া আমাদের জন্য। আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ। সবাই বেশ ভালো কাজ করছে এবং সফলতা নিয়ে আশাবাদী। আমরা ইনশাল্লাহ এই উদ্যোগ সফল করবো সবার সহযোগিতায়।
বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ পার্সোনাল নাম্বার দেয়া হলো। 01703344798 বিকাশ পার্সোনাল
01674755175 (বিকাশ পার্সোনাল)।



