রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ আবুল কাশেমকে আহ্বায়ক এবং উজ্জল মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে রতনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ আবুল কাশেম এবং সদস্য সচিব উজ্জল মিয়াসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একইসঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করে তৃণমূল পর্যায়ে শ্রমিকদলের অবস্থানকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নবীনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম. এ. মান্না এমপি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নবীনগর উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ এবং সদস্য সচিব শাহলম ব্যাপারীর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, নবগঠিত কমিটির সকল সদস্যের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও নিষ্ঠার মাধ্যমে রতনপুর ইউনিয়ন শ্রমিকদলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সাংগঠনিক ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের এই নতুন কমিটি আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নবীনগর উপজেলা শ্রমিকদলের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে শ্রমিকদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।



