বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে গেলেন জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এর আগে সকালে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের দড়িভেলানগরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে আট জন পুলিশ সদস্য আহত হন। ইতিমধ্যে দুই জন পুলিশ সদস্যকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) উপজেলার দড়িভেলানগরের একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে তারা বিকট শব্দ শুনতে পান। পরে দৌঁড়ে এসে দেখেন পুলিশের গাড়ি রাস্তার পাশে খাঁদে পড়ে রয়েছে। সেই সঙ্গে আহত পুলিশ সদস্যরা পাশেই কাতরাচ্ছে। পরে তাদের প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে এক পুলিশ সদস্যের নাকে গুরুতর আঘাত পড়েছে।

চালকের ভুলে গাড়িটি খাঁদে পড়তে পারে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপু মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, দড়িভেলানগরে আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দ্রুতই গাড়িটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button