এনসিপির বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাইনুদ্দিনের নাম ঘোষণা, প্রতিক্রিয়া কী?

এনসিপির বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাইনুদ্দিনের নাম ঘোষণা, প্রতিক্রিয়া কী?
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপার্থী হিসেবে মো. মাইনুদ্দিনের ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
মো. মাইনুদ্দিন এনসিপির বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একাধিক বার নানা কারণে তিনি ছিলেন আলোচনায়। মানবিক ও এলাকার জন্য কাজ করে এই তরুণ এরইমধ্যে কুড়িয়েছেন বেশ প্রশংসা। জামায়তসহ সমমনা দলগুলোর সঙ্গে তার রয়েছে বেশ সখ্যতা। এছাড়াও তিনি হয়ে উঠেছেন পরিচিত এক মুখ। সাংগঠনিক জায়গা থেকে রয়েছেন অনেকটাই এগিয়ে।
নাম ঘোষণার পর এনসিপি নেতা মাইনুদ্দিন নিজের প্রতিক্রিয়ায় জানান, সবার ভালোবাসায় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জনগণের সমর্থনই আমার একমাত্র অবলম্বন। দেখা হবে বিজয়ে।
নাম ঘোষণার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলীয় নেতাকর্মীরা জানাচ্ছেন শুভেচ্ছা।
এর আগে সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেয়া হবে।



