ব্রাহ্মণবাড়িয়ামাদক ও অপরাধ

৩ মাসের সাজা, তার আগেই কারাগারে মরন মিয়ার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থ হয়ে এক কারাহাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে মরন মিয়া (৪০) নামের ওই হাজতিকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। তিনি ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৯ মে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আনা হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে মরন মিয়াকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button