ব্রাহ্মণবাড়িয়া

দুইজনের খোঁজে নেমে আর ফিরলেন না কেউ, সরাইলের সেপটিক ট্যাংকে চার শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী মিয়ার বাড়িতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করছিলেন দুই শ্রমিক। একপর্যায়ে তাঁদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিতে আরও দুই শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, ট্যাংকের ভেতরে বিদ্যুতের লাইন নিয়ে কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button