বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক নারী, স্বজনদের খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়ের এক নারী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজন বা অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন। তবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হওয়ায় পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

 

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি ওই নারীকে চিনে থাকেন অথবা তার পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

স্থান: বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জরুরি বিভাগ

যোগাযোগ: হাসপাতাল কর্তৃপক্ষ / ইমার্জেন্সি

Related Articles

Back to top button