রূপসদী বৃন্দাবনের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে ঐক্যমতে শিক্ষানুরাগীরা

শতবছরের ঐতিহ্যবাহী এক বিদ্যাপীঠ রূপসদী বৃন্দাবন। ম্যানেজিং কমিটির সুদক্ষ পরিচালনার উপরই নির্ভর করে এই অঞ্চলের শিক্ষার হালচাল। সময়ের স্রোতে বয়ে চলা এই সোনার তরীর বৈঠা এবার কে ধরবে তা নিয়ে চলে জল্পনা কল্পনা। তবে সব কিছুর অবসান ঘটিয়ে আগামীর সভাপতি নির্বাচনকে সামনে রেখে ঐক্যমতে পৌঁছেছে রূপসদী অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগীরা।
সম্প্রতি এক বিশেষ মতবিনিময় সভায় তারা বিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ এবং একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম কিংবদন্তি চেয়ারম্যান আবদুল কাদির মিয়ার সুযোগ্য পুত্র, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিনকে বিদ্যালয়ের সভাপতি হিসেবে সমর্থনের বিষয়ে একচেটিয়া মত প্রকাশ করেন। শিক্ষানুরাগী এই ব্যক্তির হাত ধরেই বৃন্দাবন এগিয়ে যাবে দূর থেকে বহুদূর এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মোহাম্মদ গিয়াসউদ্দিন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী প্রাক্তন শিক্ষার্থী। বিদ্যালয় জীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে বেক্সিমকো গ্রুপে এস্টেট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন রূপসদী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনু মিয়া, রূপসদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদন ডাক্তার, বিএনপি নেতা এশাদ রানা, রূপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার, হাজী নুরুল ইসলাম, মো. ইসমাইল, মো. দেলোয়ার হোসেন, মো. কামাল মিয়া, মো. এলেম খাঁ, রূপসদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি উসমান মাঝি, রূপসদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবদুল কুদ্দুস রামভার, মো. মনিরুল ইসলাম (কালা মিয়া), মো. ইউনুস মিয়া, বি.এসসি., সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার।
বক্তারা বলেন, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং একটি জবাবদিহিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই তাঁরা জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিনের প্রতি তাঁদের সমর্থনের কথা ব্যক্ত করেন।



