বিজয়নগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাছ ধরতে গিয়ে ডাকাতের হামলায় ডিসিস্ট আলী আহমেদ (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার চর ইসলামপুরের চর রাজাবাড়ি এলাকার চেঙ্গার বিলে এ ঘটনা ঘটে। নিহত ডিসিস্ট আলী আহমেদ উপজেলার চর ইসলামপুর এলাকার ওলফত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে ছেলেকে সঙ্গে নিয়ে চেঙ্গার বিলে মাছ ধরছিলেন ডিসিস্ট আলী আহমেদ। এ সময় পাশের মাশাউড়া ও চাওড়াখোলা এলাকা থেকে তিনটি নৌকাযোগে একদল ডাকাত মাছ ধরার জাল ও নৌকা লুটের উদ্দেশ্যে সেখানে আসে। ডিসিস্ট আলী আহমেদ ও তাঁর ছেলে টর্চলাইট জ্বালালে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ডিসিস্ট আলী আহমেদকে মারধর করে পানিতে ফেলে দেয়। পরে রাত ১টা ৩০ মিনিটের দিকে তাঁর মরদেহ পানিতে ভেসে উঠতে দেখা যায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।



