ব্রাহ্মণবাড়িয়া

মাত্র ৮৮ দিনে হাফেজ হলো সরাইলের ৯ বছরের আদনান

মাত্র ৮৮ দিনে হাফেজ হলো সরাইলের ৯ বছরের আদনান

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের ৯ বছর বয়সী শিশু মো. আদনান মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

 

আদনান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাণীর বাজারে অবস্থিত একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, নূরানী ও নাজেরা শিক্ষা শেষে চলতি শিক্ষাবর্ষে হিফজ বিভাগে ভর্তি হয়ে শিক্ষকদের তত্ত্বাবধানে মাত্র ৮৮ দিনেই সে হিফজ সম্পন্ন করে। তার মুখস্থও অত্যন্ত দৃঢ় এবং চলতি বছর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের হিফজ বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

 

শিক্ষকদের মতে, আদনানের অধ্যবসায়, শৃঙ্খলা ও কুরআনের প্রতি ভালোবাসাই তার এই অসাধারণ সাফল্যের মূল রহস্য।

Related Articles

Back to top button