বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ছয়ফুল্লাকান্দিতে সংঘর্ষ থামাতে গিয়ে ৪ পুলিশ সদস্য আহত, নিশ্চিত করলেন ওসি

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দিতে এক সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন।

জানা যায়, ২ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে ছয়ফুল্লাকান্দিতে শাহ রাহাত আলী (রা.) এর মাজারের ওরসে এ ঘটনা ঘটে। এর আগে স্থানীয় দুপক্ষের সংঘর্ষ থামাতে যান সেখানে দায়িত্বরত তিন-চার জন পুলিশ। এসময় পুলিশ সদস্যরা সামান্য আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

এ ঘটনায় নেতিবাচক প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন তারা। দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে অনেকে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে ওসি বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ছয়ফুল্লাকান্দি মাজারের ওরসে প্রায় ৪০ জন পুলিশ দায়িত্বরত আছেন।

Related Articles

Back to top button