বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুর মডেল থানায় সেবা পেতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই: ওসি মোহাম্মদ ইয়াছিন

বাঞ্ছারামপুর প্রতিনিধি:

বাঞ্ছারামপুর মডেল থানায় পুলিশি সেবা গ্রহণের জন্য কোনো ধরনের তদবির, সুপারিশ বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন।

তিনি জানান, থানায় আসা যেকোনো ব্যক্তি সরাসরি ওসির সঙ্গে সাক্ষাৎ করে নিজের সমস্যা, অভিযোগ বা আইনি সহায়তার বিষয় তুলে ধরতে পারবেন। সাধারণ মানুষের জন্য থানার দরজা সবসময় উন্মুক্ত এবং আইনগত সেবা গ্রহণে কোনো মাধ্যমের প্রয়োজন নেই।
ওসি মোহাম্মদ ইয়াছিন আরও বলেন, এলাকার যেকোনো অপরাধমূলক ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধসংক্রান্ত তথ্য সাধারণ মানুষ নির্ভয়ে ও গোপনীয়তা বজায় রেখে সরাসরি তাকে জানাতে পারবেন। জনগণের সহযোগিতায় অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দ্রুত সেবা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর +880 1320-115111 সার্বক্ষণিক চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।
তিনি সবাইকে আইন মেনে চলার পাশাপাশি যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

Related Articles

Back to top button