বাঞ্ছারামপুর

ভেলানগরে মাদক বিরোধী তৎপরতা, উঠান বৈঠকে হুঁশিয়ারি

বাঞ্ছারামপুরের ভেলানগরে আয়োজিত হয়েছে মাদকবিরোধী উঠান বৈঠক ও আলোচনা সভা। সোমবার ( ৩ আগস্ট) বিকেলে গণসংহতি আন্দোলনের ব্যানারে দলটির নেত্রী নাদিরা হকের বাড়িতে হয় এই সভা।

 

সভায় অংশগ্রহণ করেন স্থানীয় যুবক ও অভিভাবকরা।

 

সভায় যুবকরা বলেন, সম্প্রতি ভেলানগরে মাদকের হার বেড়ে গেছে ভয়ানক ভাবে। এক সপ্তাহের ভেতরই বেশ কয়েকজন হাতে নাতে ধরা পড়ে। কয়েকটি স্পট ও চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে মাদকের সরবরাহ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদকের সাথে যে ই জড়িত থাকুক কোনো ছাড় দেয়া হবে না। আমরা ধরবোই, কারো কোনো সুপারিশ চলবে না।

 

কয়েকদিনের মধ্যে একটি বড় গ্যাংকে ধরার পরিকল্পনার কথাও জানান তারা।

 

এসময় অভিভাবকরা তাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ছেলেমেয়েরা কার সাথে মিশে তা নজরদারি রাখার জন্যও আহ্বান জানানো হয় তাদের।

 

পরে নাদিরা হক তার বক্তব্য কঠিন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, মাদকের সাথে কোনো আপস নয়। কোনো বংশ কিংবা দল দেখা হবে না। প্রশাসনের সহায়তায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

যুব সমাজকে মাদক ছেড়ে সমাজ গঠনের দিকে আহ্বান জানান তিনি।

 

পরে আলআমিন মাস্টারও তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরেন। সবাই এক সঙ্গে কাজ করলেই মাদক নির্মূল সম্ভব হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button