রাজনীতি

আসমা আক্তারের পক্ষে সমর্থনের জোয়ার, বিষ্ণুরামপুরে নারী সদস্য পদে আশার প্রতীক ‎

‎ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য পদপ্রার্থী হিসেবে অংশ নিয়েছেন মোসা. আসমা আক্তার। এলাকার সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণায়।

‎স্থানীয়দের মতে, আসমা আক্তার একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে নারী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে সবার আস্থা অর্জন করেছেন।

‎তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে—নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, এবং ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন। তিনি বলেন, “আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন নিয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।”

‎এদিকে, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মাঝে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও সমর্থন। এলাকাবাসী আশা করছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে আসমা আক্তার তাদের প্রত্যাশা পূরণ করবেন।

Related Articles

Back to top button