মাদক ও অপরাধ

বাঞ্ছারামপুরে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেজখালী ইউনিয়নের ইমামনগর ঈদগাহের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন শরিফুল ইসলাম ওরফে কমল (২৪)। তিনি উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামির হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় মাদকগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button