মাদক ও অপরাধ

একমঞ্চে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ও বিএনপির পলাশ, লক্ষ্য মাদকমুক্ত বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক নির্মূল ও তরুণ সমাজকে সচেতন করতে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থানের ঘোষণা দেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

Related Articles

Back to top button