মাদক ও অপরাধ

ছয়ফুল্লাকান্দিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ বসে খায়: এনসিপি নেতা

ছয়ফুল্লাকান্দিতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ বসে খায়: এনসিপি নেতা

ছয়ফুল্লাকান্দিকে মাদকের হাব বলে ঘোষণা করছেন এনসিপির বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক মাইনুদ্দিন। এসময় তিনি প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও প্রশাসনের সামনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

শনিবার (১৬ মে) বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মাদকবিরোধী নাগরিক সমাবেশে বক্তব্য কালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় মাইনুদ্দিন বলেন, ছয়ফুল্লাকান্দি মাদকের হাব। এখান থেকেই মাদকের সাপ্লাই হয়। অথচ প্রশাসনের কোনো ভূমিকাই নেই। বরং মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্যতা চলে। বড় বড় ডিলারদের সঙ্গে পুলিশ বসে খাওয়া দাওয়া করে।

এ অবস্থার প্রতিকার চান তিনি।

 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক নির্মূল ও তরুণ সমাজকে সচেতন করতে মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর অবস্থানের ঘোষণা দেন বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ এবং বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেন।

বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেয়া হয়।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন।

Related Articles

Back to top button